শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান, জারি হয়েছে সুনামি সতর্কতা। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কম্পনের প্রভাবে সর্বোচ্চ ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
বার্তা সংস্থা এএফপি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে জাপানের উত্তরাঞ্চলে ৭.৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
কম্পনের তীব্রতা এতটাই ছিল যে উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত টোকিও শহরেও তা অনুভূত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে একটি দুর্যোগ ব্যবস্থাপনা দল গঠন করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।