শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

বদলে গেল কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নামও বদলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাহিনীর পাঁচটি জাহাজ নতুন নামে পরিচিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ নামে। এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। অন্যদিকে, ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের বিষয়ে কোস্টগার্ডকে নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়। পরে সেই নির্দেশনা অনুসারে বাহিনীর পক্ষ থেকে নতুন নামের প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবগুলো অনুমোদনের পর বৃহস্পতিবার চিঠির মাধ্যমে বিষয়টি কোস্টগার্ডকে জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশের ভেতরে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন।