শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

জুম মিটিংয়ে সরকার উৎখাতের পরিকল্পনা, শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

জুম মিটিংয়ে সরকার উৎখাতের পরিকল্পনা, শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ মামলা করা হয়।

মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ মোট ২৮৬ জন রয়েছেন। তাদের মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন বর্তমানে পলাতক বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই সভায় অংশগ্রহণকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে বসানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং তা নিশ্চিত করতে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী ওই জুম মিটিংয়ে যুক্ত ছিলেন এবং শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করার বিষয়ে অনেকেই একমত প্রকাশ করেন।