রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

কারানির্যাতিত সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

সদ্য বিগত অন্তর্বর্তী সরকারের মেয়াদে একাধিক মামলায় কারানির্যাতনের শিকার সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

কারানির্যাতিত সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

সদ্য বিগত অন্তর্বর্তী সরকারের মেয়াদে একাধিক মামলায় কারানির্যাতনের শিকার সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ফোনকল পাওয়ার অভিজ্ঞতার বিষয়ে আনিস আলমগীর বলেন, "সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।"

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আনিস আলমগীর বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।"

এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক আচরণ নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, "আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তারেক রহমান অতীতে নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।"

এর আগে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। ওইদিন মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর গত ১৪ মার্চ কারামুক্ত হন এই সাংবাদিক।