সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

খুলনায় সিআইডির সদর দফতরে আগুন

খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ভবনের চতুর্থ তলায় এই আগুন লাগে। এতে সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

খুলনায় সিআইডির সদর দফতরে আগুন
ছবি: সংগৃহীত

খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ভবনের চতুর্থ তলায় এই আগুন লাগে। এতে সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ওই কক্ষের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কক্ষের ভেতরে থাকা একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘আগুন লাগার পর সিআইডি অফিসের একটি এসির বিস্ফোরণ ঘটে। বিষয়টি জানতে পেরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন জানান, প্রায় ৪০ মিনিটের নিরলস প্রচেষ্টায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্ত শেষে আশরাফ হোসেন আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে রাসায়নিক পরীক্ষকের কক্ষের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা রাসায়নিক আলামত ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিআইডি কর্তৃপক্ষ।