সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার সৌম্য সরকার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সৌম্য সরকার কন্যা সন্তানের বাবা হয়েছেন।

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার সৌম্য সরকার
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সৌম্য সরকার কন্যা সন্তানের বাবা হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিপিএলের গ্রুপ পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকার দিনেই সুদূর যুক্তরাষ্ট্রে তার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখে।

এবারের বিপিএল আসরের শুরু থেকেই সৌম্য সরকারের অংশগ্রহণ নিয়ে খানিকটা অনিশ্চয়তা ছিল। মূলত অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় দলের সঙ্গে যোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছিল। যদিও রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেস ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তবে ব্যক্তিগত জীবনে সৌম্যর জন্য দিনটি ছিল পরম আনন্দের। এই ম্যাচে তিনি ব্যাটিং না করলেও দীর্ঘক্ষণ ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের আগমনের খবরটি সরাসরি ঘোষণা না করলেও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সৌম্য। নিজের ভেরিফায়েড পেজে স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’ মুহূর্তেই সেই পোস্টে ভক্ত-অনুরাগী ও সতীর্থদের শুভেচ্ছার জোয়ার বয়ে যায়।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন এই বাঁহাতি ব্যাটার। বিয়ের চার বছর পর তাদের ঘর আলো করে এলো এই নতুন অতিথি।