বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামে দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে।

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামে দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি প্রবাসী শামসুল আলমের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টার পর থেকে দুই ভাইকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির পাশে সদ্য খনন করা একটি পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয়রা তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহামেদ জানান, শিশুদের যখন হাসপাতালে আনা হয়, তার আগেই তাদের মৃত্যু হয়েছিল। দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রাম জুড়ে শোকের মাতম চলছে।