মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদারীপুরে বাস খাদে পড়ে ৫ জন নিহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটি একটি ইজিবাইকও চাপা দেয়। এতে ইজিবাইকের তিনজন যাত্রীসহ মোট পাঁচজন নিহত হন। আরও কয়েকজন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।