মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদক নির্মূল না হলে জাতিকে রক্ষা করা সম্ভব নয় : এমপি শহিদুল ইসলাম

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা না গেলে জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বর্তমান সময়ে মাদক আমাদের তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। একইসঙ্গে ইভটিজিং, অনলাইন জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধগুলো সমাজকে ভেতর থেকে জরাজীর্ণ করে ফেলছে। এই নৈতিক অবক্ষয় মোকাবিলায় এখনই সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। শনিবার দুপুরে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নির্মূল না হলে জাতিকে রক্ষা করা সম্ভব নয় : এমপি শহিদুল ইসলাম
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা না গেলে জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বর্তমান সময়ে মাদক আমাদের তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। একইসঙ্গে ইভটিজিং, অনলাইন জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধগুলো সমাজকে ভেতর থেকে জরাজীর্ণ করে ফেলছে। এই নৈতিক অবক্ষয় মোকাবিলায় এখনই সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। শনিবার দুপুরে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, যদি আমাদের শিক্ষাব্যবস্থা ও তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ে, তবে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তরুণদের জ্ঞানার্জনে আরও বেশি নিবিষ্ট হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে এবং সব ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। অনুষ্ঠানে তিনি সরাসরি শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সামাজিক অপরাধ দমনে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনের পথে বর্তমানে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়; বরং প্রতিটি পরিবার থেকে সচেতনতা ও প্রতিরোধের মানসিকতা তৈরি করতে হবে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকেন্ড অফিসার মোকলেছুর রহমান।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই সভায় অংশ নিয়ে সামাজিক শুদ্ধি অভিযানে একাত্মতা প্রকাশ করেন।