সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

‎মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে শিলমান্দীতে জনতার র‍্যালি, হামলার ঘটনার প্রতিবাদ

‎নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সচেতন নাগরিক ও তরুণদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

‎মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে শিলমান্দীতে জনতার র‍্যালি, হামলার ঘটনার প্রতিবাদ
ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সচেতন নাগরিক ও তরুণদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

‎‎র‍্যালিটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে বক্তব্য রাখেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব খান (এমএসসি)।

‎‎প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এ আন্দোলনে কাজ করছেন তাদের পাশে দাঁড়াতে হবে।”

‎‎বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও বেগবান করতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‎‎সমাবেশে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার কারণে সংগঠনের নেতা সোহরাব খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অভিযোগ রয়েছে, শাহীন নামের এক মাদক কারবারি তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন সোহরাব খান।

‎‎কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎