ভেনেজুয়েলায় অভিযান চালানোর বদলে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটক করে আইনের মুখোমুখি করা—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (১০ জানুয়ারি) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযানকে তিনি তীব্রভাবে সমালোচনা করেন এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারকে অপহরণ হিসেবে আখ্যা দেন।
খাজা আসিফের মতে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, একই ধরনের ব্যবস্থা যদি ইসরায়েলের বিরুদ্ধে গ্রহণ করা হতো, তবে সেটিই হতো ন্যায্য ও গ্রহণযোগ্য।
এর আগে কয়েকদিন আগে অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তোলে। তবে নিকোলাস মাদুরো এসব অভিযোগ শুরু থেকেই ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছেন।