মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি প্রবাসী কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতদের নাম জামাল উদ্দিন এবং সাদ্দাম হোসেন।
মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের দূতাবাস পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আহতদের তথ্যও জানিয়েছে।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, “হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন।”
আহত দুই বাংলাদেশিকে মালদ্বীপের রাজধানী মালে শহরের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া কামনা করা হয়েছে।