শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

রোহিঙ্গাদের পরিচয় নিয়ে মিয়ানমারের বক্তব্যের সাথে একমত নয় ঢাকা: শামা ওবায়েদ

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে দেওয়া দেশটির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে একমত নয় ঢাকা। রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয়েই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের পরিচয় নিয়ে মিয়ানমারের বক্তব্যের সাথে একমত নয় ঢাকা: শামা ওবায়েদ

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে দেওয়া দেশটির সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে একমত নয় ঢাকা। রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয়েই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে শনিবারের ওই বিবৃতির ব্যাখ্যা জানতে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দুপুরে মিয়ানমারবিষয়ক মহাপরিচালকের (ডিজি) সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিকেল পৌনে ছয়টার দিকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মিয়ানমারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "অবশ্যই সেটার সাথে আমরা একমত নই। তাদের নিজেদের একটা আইডেনটিটি আছে, সেই আইডেনটিটি নিয়েই তারা ফেরত যাবে। একটা ভালো পরিবেশে ডিজির সাথে অ্যাম্বাসেডরের আলোচনা হয়েছে। উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুত করবেন।"

২০১৭ সালে মানবতা ও মানবাধিকারের বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।

তিনি বলেন, "মিয়ানমার সরকারের সাথে আমাদের যেই যোগাযোগটা আছে, মিয়ানমার সরকারের সাথে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে কারণ আমরা এই রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে চাই। শুধু সার্জিও গোর না মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীন সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিল যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ঠ পরিমাণ চাপ প্রয়োগ করবে"

শনিবার মিয়ানমারের বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয়, বরং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছিল। এ বিষয়ে ঢাকা কেন প্রকাশ্যে প্রতিবাদ জানায়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রতিবাদ করলেই যে সমাধান হবে, বিষয়টি এমন নয়।

শামা ওবায়েদ বলেন, "অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের ওপর, আরাকান আর্মির ওপরে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। আমরা মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে চাই, আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে আরো বেশি জোর দিচ্ছি তারাও যেন মিয়ানমারের ওপরে সেই প্রেশারটা ক্রিয়েট করে"