ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন (মরণাস্ত্র) ব্যবহার করবে না।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসান এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
কর্ণেল এস এম আবুল এহসান জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সবসময় প্রস্তুত থাকবে বলে তিনি জানিয়েছেন।