মঙ্গলবার, 18 আগস্ট 2026
সকল বিভাগ

শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ জিপিএ-৫ পাওয়ার এই ফল নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জিপিএ-৫ পাওয়ার হার বাড়িয়ে দেখাতে কিছু শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

এর পরিপ্রেক্ষিতে স্কুলটির শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়টি যাচাই এবং এ-সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যা জানতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে প্রতিষ্ঠানটির ফলাফল এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ‘শোকজের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের বাদ দিয়ে ৩৮২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কাজের স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডকে জবাব দেব।’

Advertisement
Sample creative for Bottom Leaderboard
Sample creative for Right Sidebar-1