রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

'নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় ‘সারপ্রাইজ’ অপেক্ষা করছে'

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ভবিষ্যতে আবারও হামলা হলে তারা আরও বড় ধরনের পাল্টা জবাব দেবে এবং যুক্তরাষ্ট্রকে ‘বড় সারপ্রাইজ’ দিতে প্রস্তুত রয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে তারা প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে, তা এখন প্রমাণিত।’

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানকে নতুন অভিজ্ঞতা দিয়েছে। ফলে ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে আরও বড় ধরনের পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। তার ভাষায়, ‘এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।’

নিজের বক্তব্যের পক্ষে তিনি কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস–এর একটি সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করেন। তার দাবি, ওই প্রতিবেদনে সংঘাত চলাকালে ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানবিরোধী সামরিক অভিযান শুরু করে। এরপর ড্রোনসহ অন্তত ৪২টি যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি ও সমঝোতার জন্য ‘দুই থেকে তিন দিন’ সময় বেঁধে দিয়েছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যেও আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে।