শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন পে-স্কেলে বড় সুখবর পেতে চলেছেন পেনশনভোগীরা

দীর্ঘ এক দশক পর নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যা শিগগিরই কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। এই উদ্যোগে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হবেন। একই সঙ্গে পেনশনভোগীদের জন্যও থাকছে উল্লেখযোগ্য সুবিধার প্রস্তাব।

নতুন পে-স্কেলের সুপারিশ অনুযায়ী পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার কথা বলা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় মাসে ২০ হাজার টাকার কম পেনশনভোগীরা প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন। ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনধারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি ৫৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

এ ছাড়া চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন প্রস্তাব যুক্ত করা হয়েছে। বয়সভিত্তিক এই ভাতায় ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।