শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি বিপ্লবী রক্ষীবাহিনীর আনুগত্য প্রকাশ

ইরানে ক্ষমতার শীর্ষে বড় পরিবর্তন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি বিপ্লবী রক্ষীবাহিনীর আনুগত্য প্রকাশ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। ছবি: রয়টার্স

ইরানে ক্ষমতার শীর্ষে বড় পরিবর্তন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় তার ছেলে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত রোববার অ্যাসেম্বলি অব এক্সপার্টস আনুষ্ঠানিকভাবে তার বাবার উত্তরসূরি হিসেবে নির্বাচন করে। সিদ্ধান্ত ঘোষণার পরই ইরানের শীর্ষ নেতৃত্ব, বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এবং সশস্ত্র বাহিনী নতুন নেতার প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি দেশকে নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাত্মক সামরিক অভিযান শুরু করার পর থেকেই লারিজানি ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা দেশবাসীর জন্য ধর্মীয় ও জাতীয় দায়িত্ব।


নির্বাচনে অংশ নেননি, তবুও প্রভাবশালী

মোজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং জনগণের সরাসরি ভোটেও নির্বাচিত হননি। তবুও কয়েক দশক ধরে তিনি সর্বোচ্চ নেতার অভ্যন্তরীণ ক্ষমতার বলয়ে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশেষ করে বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বহুদিন ধরেই আলোচিত।

বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড পাবলিক পলিসি ফেলো রামি খৌরি বলেন, খামেনির নিয়োগ একটি ‘ধারাবাহিকতার’ ইঙ্গিত দেয়। তবে নতুন সর্বোচ্চ নেতা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার পথে হাঁটবেন কি না, তা দেখার অপেক্ষায় থাকতে হবে।

তিনি আরও বলেন, যেভাবেই দেখা হোক না কেন, এই নিয়োগ ছিল একটি ‘স্পর্ধার প্রকাশ’। ইরান মূলত আমেরিকান এবং ইসরায়েলিদের বলছে, তোমরা আমাদের শাসনতন্ত্র হটিয়ে দিতে চেয়েছিলে? অথচ এই ব্যক্তি নিহত বাবার চেয়েও চেয়েও অনেক বেশি কট্টর।

প্রয়াত নেতার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত

সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য হেইদারি আলেকাসির জানান, প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির একটি উপদেশের ভিত্তিতেই এই প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। তার মতে, ইরানের শীর্ষ নেতাকে এমন ব্যক্তি হতে হবে, যিনি শত্রুদের কাছে প্রশংসিত না হয়ে বরং ‘শত্রুর কাছে ঘৃণিত’ হবেন।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী সম্ভাব্য যেকোনো উত্তরাধিকারীকে সতর্ক করে বলেছিল যে, প্রয়োজনে তাদের লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টিতে প্রভাব খাটানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া এই পদে নির্বাচিত কেউ দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না।