শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি

ওমরাহ পালনকারীদের জন্য বড় সুবিধা নিয়ে এলো সৌদি আরব। দেশটি ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর (৩৬৫ দিন) করেছে। নতুন ব্যবস্থায় একটি ভিসা ব্যবহার করে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

সোমবার (২০ জুলাই) সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি প্যাকেজ কিনতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া ভ্রমণের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

এসপিএ জানায়, হজ মৌসুমে ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসার মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করা যাবে না।

সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ ব্যবস্থার ফলে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি সফর আরও সহজ, নমনীয় ও সুবিধাজনক হবে।

সূত্র: গালফ নিউজ