বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

পোল্যান্ডে ঢাবি মাইম একশনের সভাপতি রিদওয়ানের একক উপস্থাপনা

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে একক মাইম পরিবেশন করেছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান। ইউরোপের মঞ্চে ডুমার ব্যানারে এটিই প্রথম একক মূকাভিনয় পরিবেশনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পোল্যান্ডে ঢাবি মাইম একশনের সভাপতি রিদওয়ানের একক উপস্থাপনা

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে একক মাইম পরিবেশন করেছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান। ইউরোপের মঞ্চে ডুমার ব্যানারে এটিই প্রথম একক মূকাভিনয় পরিবেশনা।

গত ২৬ মার্চ পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে তিনি অংশ নেন। অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস প্রাঙ্গণে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরবর্তীতে ওয়ারশের ঐতিহাসিক প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্সে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ভ্লাদিস্লাভ বারতোশেভস্কি। অনুষ্ঠানে দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে উবাইদুল্লাহ রিদওয়ান দুটি ভিন্নধর্মী একক মাইম পরিবেশন করেন। এর মধ্যে একটি ছিল তার রচিত ও নির্দেশিত মুক্তিযুদ্ধভিত্তিক স্কেচ ‘মুক্তির জয়গান’, এবং অন্যটি মীর লোকমান রচিত ও আবু সাদাত মো. সায়েম নির্দেশিত কমেডি স্কেচ ‘সেলফিম্যানিয়া’।

সংলাপবিহীন এই অভিনয়ের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরেন। আয়োজকদের মতে, তার পরিবেশনা দেশি-বিদেশি অতিথিদের প্রশংসা অর্জন করে।

আয়োজকরা মনে করছেন, এই একক মাইম পরিবেশনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একইসঙ্গে এটি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বলেও সংগঠনের সদস্যরা জানিয়েছেন।