প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। টেলিনর প্রধানের এই সফর বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো বিকাশে তাদের প্রতিশ্রুতি ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী এবং টেলিনর সিইও উভয়ই ডিজিটাল সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।