শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

'পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি'

পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীর শার্ট আগের মতোই থাকবে, তবে প্যান্টের রং খাকি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

'পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি'
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীর শার্ট আগের মতোই থাকবে, তবে প্যান্টের রং খাকি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে বিদ্যমান পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট নয়। দৃশ্যমান এই পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যও হয়নি। ভাষাগত ও সাংস্কৃতিক দিক থেকেও এটি মানানসই নয়। এ কারণে পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি আমরা বিবেচনা করছি।’

তিনি আরও জানান, ঐতিহ্যবাহী একটি পোশাক পুনরায় প্রবর্তনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। মন্ত্রী বলেন, ‘ঐতিহ্যবাহী একটি পোশাক প্রবর্তনের বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি। আগের শার্ট—যেটি মেট্রো এবং সারাদেশে ব্যবহৃত হতো—তা বহাল রাখা হয়েছে। তবে প্যান্ট বা পায়জামার ক্ষেত্রে খাকি রং নির্ধারণ করা হয়েছে।’

সিদ্ধান্ত বাস্তবায়নের সময় নিয়ে তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে একটি গ্রহণযোগ্য পোশাক চূড়ান্ত করা হয়েছে। এটি পরিধানে যেতে কিছুটা সময় লাগবে, কারণ কাপড় উৎপাদন ও প্রস্তুতির বিষয় রয়েছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ সেটি জানানো হলো।’

এ সময় এক সাংবাদিকের বিদেশে যেতে না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।’