সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

সাকিবকে দলে ফেরাতে যে শর্ত দিল বিসিবি

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আর সেই ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাকিবকে দলে ফেরাতে যে শর্ত দিল বিসিবি

নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আর সেই ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শনিবার মিরপুরে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাশার। সেখানে দল নির্বাচন, বিশ্বকাপ পরিকল্পনা এবং বিশেষ করে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে বিসিবির অবস্থান তুলে ধরেন তিনি।

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশের অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আবার জাতীয় দলের হয়ে খেলবেন কি না—এ নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’

তবে সাকিবের জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলে ইঙ্গিত দেন প্রধান নির্বাচক। দলে ফিরতে হলে তাকে প্রস্তুতি ও সক্ষমতার প্রমাণ দিতে হবে—বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো অবস্থায় থাকতে হবে বলে জানান তিনি।

বিসিবির দীর্ঘমেয়াদী লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে সম্ভাব্য দল গুছিয়ে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। ফলে সাকিবের দলে ফেরা এই পরিকল্পনার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। বাশার বলেন, ‘ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের নির্দিষ্ট প্ল্যান আছে।’