রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

সীতাকুণ্ডে সড়কের পাশে পাওয়া গেলো অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশে পড়ে থাকা এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনাটি ঘটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বাচা মিয়া। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায়। তিনি মো. নেছার আহমদের ছেলে।

সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া নিহত বাচা মিয়াকে দলের কর্মী হিসেবে দাবি করে বলেন, তিন সন্তানের জনক বাচা মিয়া খুবই গরিব পরিবারের সন্তান। কয়েকমাস ধরে পারিবারিক সমস্যায় ছিল সে। কে বা কারা তাকে এভাবে খুন করল, এর সঠিক বিচার চাই।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, রক্তাক্ত মরদেহ পড়ে আছে থবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ যেখানে পড়ে ছিল পাশেই তার ব্যবহৃত রিকশাটি ছিলো। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড কি না এবং এর পেছনে কারা জড়িত—তা জানতে তদন্ত শুরু হয়েছে।