উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তথা শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, দুর্নীতি দমন কমিশনের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম।
সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। বক্তারা তাদের বক্তব্যে শৈশব থেকেই শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তোলার এবং সমাজ গঠনে সততার চর্চা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।