রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

দেশের ব্যাংকিং খাতে উদ্বেগজনক চিত্র তুলে ধরে জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
সংসদ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের ব্যাংকিং খাতে উদ্বেগজনক চিত্র তুলে ধরে জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে কুমিল্লা-৪ আসনের এনসিপি সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অর্থমন্ত্রী সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করেন। তালিকায় রয়েছে—

১. এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড

২. এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড

৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

৪. এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড

৫. সোনালী ট্রেডার্স

৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড

৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড

৮. চেমন ইস্পাত লিমিটেড

৯. এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড

১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড

১১. কেয়া কসমেটিকস লিমিটেড

১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড

১৩. পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

১৪. পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড

১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড

১৭. মুরাদ এন্টারপ্রাইজ

১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড

১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড

২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড।

অর্থমন্ত্রী আরও জানান, খেলাপি ঋণ পুনরুদ্ধারে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ