শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

দেশের আকাশে কোথাও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী এ বছর ৩০ রোজা পূর্ণ করে শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় জানানো হয়, দেশের কোনো এলাকায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজানের ৩০তম দিন হিসেবে গণ্য হবে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব-এ সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। সেই হিসেবে সেখানে ঈদুল ফিতর পালিত হবে শুক্রবার।