২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী।
সভায় আগামী এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য অর্জনের প্রস্তুতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের নিয়মিত পাঠদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, বর্তমান এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো. ইলিয়াছ মিয়া, অভিভাবক আবুল হোসেন, সামছুল ইসলাম প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সদস্য মো. সেলিম মিয়া, সহকারী শিক্ষক শুভ্রত চন্দ্র বিশ্বাস, দূর্যয় গোপ, খাইরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।