যদি আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কেনাকাটা বা বিনোদনের পরিকল্পনা থাকে, তবে আগে জানতে হবে কোন মার্কেট ও মিউজিয়াম খোলা থাকবে। নাহলে সেখানে পৌঁছানোর পর সময় ও পরিকল্পনা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
বন্ধ থাকবে যেসব মার্কেট:
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।
যেসব বিনোদনকেন্দ্র বা জাদুঘরে না যাওয়া উত্তম:
-
বিজয় সরণির সামরিক জাদুঘর সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
-
আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার বন্ধ।
-
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে।
ভালো সময় কাটানোর জন্য বা কেনাকাটার পরিকল্পনা থাকলে আগে এই তালিকা দেখে বের হওয়া বাঞ্ছনীয়।