সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর দৌরাত্ম্য : পাঁচ জেলে অপহৃত

সুন্দরবনের পূর্ব শরণখোলা রেঞ্জে আবারও জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে কটকা অভয়ারণ্য কেন্দ্রের কালামিয়া এলাকা থেকে পাঁচজন জেলেকে ট্রলারসহ তুলে নেয় বনদস্যুরা। এ ঘটনায় মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকার দাবি রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণের পিছনে দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী জড়িত।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন—কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তারা সবাই বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাশতলী এলাকার বাসিন্দা।

অপহৃতদের মহাজন ও শেলারচরের মৎস্য ব্যবসায়ী নুরুল হক শেখ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আটজন জেলে কালামিয়া এলাকায় মাছ ধরছিলেন। এ সময় জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র দস্যুরা তাদের হামলা চালিয়ে মারধর করে। তিনজনকে ট্রলার থেকে নামিয়ে অন্য নৌকায় তুলে নিয়ে যাওয়ার পর পাঁচ জেলেকে নিয়ে যায় দস্যুরা। তারা জেলেদের কাছে নিজেদের মোবাইল নম্বর রেখে পাঁচ লাখ টাকার মুক্তিপণ দাবিও জানায়।

এর আগে, গত ১০ ও ১৫ জানুয়ারি একই এলাকায় চারজন জেলেকে অপহরণ করা হয়েছিল। এদের মধ্যে আ. কাদের (৩৫) ও রবিউল মোল্লা (৩০) রবিবার সকাল এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন। তবে আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০) এখনও মুক্তি পায়নি।

স্থানীয় জেলে ও মহাজনরা জানান, সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনী বর্তমানে সবচেয়ে বড় ও দুর্ধর্ষ বনদস্যু দল। অপহৃত জেলেদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে এবং দ্রুত মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে সুন্দরবনের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দুবলার বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, ‘বনদস্যুদের দাপটে জেলেরা নিরাপদে মাছ ধরতে পারছেন না। দস্যু দমন না করা গেলে চলতি বছরের দুবলার রাজস্ব আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শরীফুল ইসলাম জানান, ‘কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’