ভোজ্যতেল বাজারে নতুন করে দামের পরিবর্তন এসেছে। বাংলাদেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার।
বাংলাদেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এখন থেকে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৯ টাকা দরে বিক্রি হবে বলে জানানো হয়েছে।
তবে পাম তেলের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি, আগের দামই বহাল থাকবে।
বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সভা শেষে সরকারের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।