ক্রীড়াপ্রেমীদের জন্য আজ এক টানটান উত্তেজনার দিন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ড। মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবল বিশ্বেও আজ রয়েছে ধ্রুপদী লড়াই। ইতালিয়ান সিরি ‘আ’-তে আজ রাতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত মিলান ডার্বি। আজকের উল্লেখযোগ্য খেলাগুলোর সময়সূচি নিচে দেওয়া হলো:
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি)।
নারী এশিয়ান কাপ ফুটবল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ কোরিয়া: বেলা ৩টা (সরাসরি: টি স্পোর্টস ও ট্যাপম্যাড)।
নারী টেস্ট (৩য় দিন) অস্ট্রেলিয়া বনাম ভারত: বেলা ১১টা ২০ মিনিট (সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১)।
এফএ কাপ লিডস ইউনাইটেড বনাম নরউইচ সিটি: রাত ১০টা ৩০ মিনিট (সরাসরি: সনি স্পোর্টস ২)।
ইতালিয়ান সিরি ‘আ’ জেনোয়া বনাম রোমা: রাত ১১টা (সরাসরি: ডিএজেডএন)। এসি মিলান বনাম ইন্টার মিলান (মিলান ডার্বি): রাত ১টা ৪৫ মিনিট (সরাসরি: ডিএজেডএন)।