বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার পদে নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম তাঁর নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

এরপর সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন স্পিকার নির্বাচনের বিষয়টি সংসদের সামনে উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য। এ প্রস্তাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা পূর্ণ সমর্থন জানান।

এদিকে তারেক রহমানের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এ বিষয়ে আগে আলোচনা করলে খুশি হতেন তারা।”