আন্তর্জাতিক
ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে টানা ২৫০ দিন সমুদ্রে কাটাচ্ছেন মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিক ও সেনারা। দেশে ফেরার নির্দিষ্ট সময় না থাকায় দীর্ঘ কর্মঘণ্টা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, খাবার-পানি সংকট এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে তাঁদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনকি কয়েকজনের মধ্যে আত্মহত্যার চিন্তার কথাও সামনে এসেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।