মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের দিনে ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা যারা করছেন, তাদের সফল হওয়া কঠিন হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না। নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেব।”

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে, বাংলাদেশের প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থা কেমন হবে এবং রাষ্ট্র কাঠামো আগামী ১০০ বছরের জন্য কী রূপ নেবে।”

বিগত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, পূর্বের নির্বাচনে অনেকেই কালো টাকা ও দখলের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করেছিল। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এবার যদি কেউ কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্য নিয়ে খেলেন—আপনারা পালানোর জায়গা পাবেন না।”

এ সময় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেওয়া হয়।