রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোটের মাঠে খেলা হবে: তাসনিম জারা

প্রার্থিতা ফিরে পাওয়ার পরই নির্বাচনী মাঠে নিজের কৌশলের ইঙ্গিত দিলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন—“খেলা হবে ফুটবল নিয়ে।”

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে প্রার্থিতা পুনর্বহাল হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে করা তার আপিল মঞ্জুর হয়েছে। এ জন্য দেশে-বিদেশে যারা তার জন্য দোয়া করেছেন, সবাইকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এখন তিনি ফুটবল প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করবেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।