সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোটকেন্দ্রে মোবাইলফোন নিষেধাজ্ঞায় শিথিলতা, ইসির নতুন নির্দেশনা

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

ভোটকেন্দ্রে মোবাইলফোন নিষেধাজ্ঞায় শিথিলতা, ইসির নতুন নির্দেশনা

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর আগে গত রবিবার রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত প্রকাশের পরই বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নতুন প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে যাদের মোবাইল ফোন বহনের অনুমতি দেওয়া হয়েছে, তারা হলেন—

(১) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।

(২) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ।

(৩) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী ২ (দুই) জন আনসার সদস্য।

এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।