সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪৪০ গ্রাম গাঁজা, তিন লাখ পাঁচ হাজার টাকা নগদ এবং একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়েছে। অভিযানে ধরা পড়েছেন স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ী।

যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪৪০ গ্রাম গাঁজা, তিন লাখ পাঁচ হাজার টাকা নগদ এবং একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়েছে। অভিযানে ধরা পড়েছেন স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা আর্মি ক্যাম্পের মেজর তানজিল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকার মো. আলী হোসেন (৫৫) ও তার স্ত্রী মোসা. ভানু বেগম (৫০)।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।