আর্কাইভ
ads
logo

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ মার্চ ২০২৬, ০৫:১৯ পি.এম
মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ

ads

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ২৮৪টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ এবং ২০তম গ্রেডের সাতটি ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের আবেদন করার জন্য শুধু দুই দিন বাকি রয়েছে।

চাকরির বিবরণ:

১. হ্যাচারি সহকারী – ৫টি পদ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
গ্রেড ও বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

২. ভাণ্ডার রক্ষক – ২টি পদ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

৩. গাড়িচালক – ৬টি পদ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত হালকা বা ভারী লাইসেন্স।
গ্রেড ও বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৩৫টি পদ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের; স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
গ্রেড ও বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

৫. ক্যাশিয়ার – ৪টি পদ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) কোর্স সম্পন্ন।
গ্রেড ও বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

৬. ডেকহ্যান্ড (উচ্চস্কেল) – ৬টি পদ
শিক্ষাগত যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন: ১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

৭. অফিস সহায়ক – ১২৬টি পদ
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড ও বেতন: ২০, ৮,২৫০–২০,০১০ টাকা

বয়সসীমা:

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদন ফি:

  • পদ ১–৬: ১০০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা = ১১২ টাকা

  • পদ ৭: ৫০ টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা = ৬২ টাকা

  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র জাতি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সব পদে ৫০ টাকা + টেলিটক চার্জ ১২ টাকা = ৬২ টাকা

বিঃদ্রঃ ফি জমা দিতে হবে ফরম জমার ৭২ ঘণ্টার মধ্যে।

শেষ তারিখ:

১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ