আর্কাইভ
ads
logo

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৬ শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পি.এম
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২৬ শিশু

ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে

ads

দেশে হাম পরিস্থিতিতে নতুন করে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় এ রোগে কোনো নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পহেলা এপ্রিল সকাল ৮টা থেকে আজ দোসরা এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

যদিও একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা চারজন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৫ জনে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৮৫ জন এবং এ রোগে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ