আর্কাইভ
ads
logo

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পি.এম
যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

ads

দেশজুড়ে হাম-রুবেলা সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম চালু হবে, তবে জ্বর বা অসুস্থ শিশুদের আপাতত টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু বর্তমানে অসুস্থ বা জ্বরে ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়াই নিরাপদ। পাশাপাশি হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়তা করবে।

প্রথম ধাপে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য, আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে—পবিত্র ঈদুল আজহার আগেই—এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য স্বল্প সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা।

প্রাথমিকভাবে যেসব উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে সেগুলো হলো—বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ