আর্কাইভ
ads
logo

অনেক উপকারী ফল তেঁতুল

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশকাল: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এ.এম
অনেক উপকারী ফল তেঁতুল

ছবি : সংগৃহীত

ads

তেঁতুলের উপকারিতা ও অপকারিতা - উপকার না ক্ষতি কোনটা বেশি? তেঁতুল এমন একটি ফল যা নানাভাবে খাওয়া যায়। রান্না কিংবা আচারেও এটি বেশ মজাদার ও জনপ্রিয়। তবে মাত্রাতিরিক্ত খেয়ে ফেললে ভালোর থেকে খারাপই বেশি হতে পারে।

প্রাচীনকাল থেকে তেঁতুল তার ঔষধি গুণের জন্য অনন্য। এটি কোষ্ঠকাঠিন্য, গলা ব্যথা, এমনকি সানস্ট্রোকের মতো স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। জেনে নিন আর কী কী উপকার রয়েছে এতে:

১. ওজন কমাতে সাহায্য করে এই টক ফলটি। বেশি ওজন হলে হৃদরোগ, কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়। তেঁতুল খেলে শরীরের ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়; অন্যদিকে, খারাপ কোলেস্টেরল কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে, তেঁতুল শরীরের অতিরিক্ত চর্বি কাটাতেও সাহায্য করে।

২. নিয়মিত তেঁতুল খেলে হজমশক্তি বৃদ্ধি পায়। এটি ফাইবার সমৃদ্ধ, তাই আমাদের অন্ত্রের গতিবিধি সহজ করে। প্রাচীনকাল থেকে তেঁতুল কোষ্ঠকাঠিন্যের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কারণ এতে প্রচুর পরিমাণে ম্যালিক এবং টারটারিক অ্যাসিড রয়েছে।

৩. গবেষণায় দেখা গেছে, তেঁতুলের নির্যাস গ্রহণের ফলে লিভারের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পায়। এতে থাকা প্রোকিয়ানিডিনগুলো লিভারের ফ্রি র‍্যাডিক্যাল ক্ষতির বিরুদ্ধেও লড়াই করে। তেঁতুল খনিজ সমৃদ্ধ, যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে। হার্টের স্বাস্থ্যের উন্নতি করে

৪. তেঁতুল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় শরীরের খারাপ কোলেস্টেরল বা এলডিএল হ্রাস করে। ফলে হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

৫. তেঁতুলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ফ্রি র‍্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এটিতে প্রচুর পরিমাণে টারটারিক অ্যাসিড রয়েছে, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তেঁতুল গলা ব্যথা বা জয়েন্টে ব্যথা দূর করতেও সহায়তা করে।

৬. তেঁতুল চোখের ড্রপ তৈরিতেও ব্যবহৃত হয়। এটি কনজেক্টিভাইটিসের চিকিৎসায় সহায়তা করে। প্রাচীনকালে চোখ সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য তেঁতুল ব্যবহৃত হতো।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি। তেঁতুলের রস স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে; সর্দি, কাশি ও ফ্লু দূর করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ