আর্কাইভ
ads
logo

‘শিবির ছাত্র রাজনীতি কলুষিত করেছে’: আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পি.এম
‘শিবির ছাত্র রাজনীতি কলুষিত করেছে’: আব্দুল কাদের

ছবিঃ সংগৃহীত

ads

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ছাত্র রাজনীতির সামনে যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, তা কলুষিত করার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

কাদের তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্টের পর ছাত্র রাজনীতির যে নতুন যাত্রার সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট করার পেছনে শিবিরের বড় ধরনের দায় রয়েছে। তার ভাষ্যমতে, ওই সময় একটি সুসংগঠিত শক্তি হিসেবে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকাংশে শিবিরের হাতে ছিল। কিন্তু সংগঠনটি কেবল নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিল করতে গিয়ে নতুন সম্ভাবনার পথ রুদ্ধ করে দিয়েছে।

সাবেক এই সমন্বয়ক আরও অভিযোগ করেন, ছাত্রশিবির রাজনীতিতে নোংরা চর্চার সূচনা করেছে। এছাড়া নিজেদের দোষ অন্যের ওপর চাপিয়ে দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার কৌশল অবলম্বন করার মাধ্যমে তারা সুস্থ রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি তার স্ট্যাটাসে দাবি করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ