আর্কাইভ
ads
logo

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পি.এম
বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

ads

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা।

শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি, ইনিংসের প্রথম ধাক্কা আসে সেখানেই।

দ্বিতীয় উইকেটে উইল ইয়াং ও হেনরি নিকোলস ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটি ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪২ বলে ৩০ রান করে ফেরেন উইল ইয়াং।

এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ১৫ বলে ৯ রান।

এক প্রান্তে ধীরস্থির ব্যাটিং চালিয়ে যান হেনরি নিকোলস। তিনি তুলে নেন অর্ধশতক এবং শেষ পর্যন্ত ৮৩ বলে ৬৮ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৯টি চার, রিশাদ হোসেনের বলে কটবিহাইন্ড হয়ে ফিরে যান তিনি।

নিকোলস আউট হওয়ার পরও ড্যান ফক্সক্রফট এক প্রান্তে লড়াই চালিয়ে যান। ৫২ বলে ফিফটি পূর্ণ করে তিনি ৫৯ রান করে ইনিংস শেষ করেন। এছাড়া ব্লেয়ার টিকনার ৭, নাথান স্মিথ ২০ এবং লেনক্স ১ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম—তারা প্রত্যেকে ২টি করে উইকেট নেন।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ