আর্কাইভ
ads
logo

‎পাবিপ্রবিতে আবারও সিনিয়র-জুনিয়র হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৭ মে ২০২৬, ১২:০৮ পি.এম
‎পাবিপ্রবিতে আবারও সিনিয়র-জুনিয়র হাতাহাতি

ছবি : সংগৃহীত

ads

‎তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবারও সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১০টা থেকে প্রায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় উত্তেজনা বিরাজ করে।

‎‎জানা যায়, গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল কুমার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত কবিরাজের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়। 

‎‎প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার সময় উভয় শিক্ষার্থীসহ কয়েকজন একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় উজ্জ্বল কুমার মজার ছলে অমিত কবিরাজের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অমিত কবিরাজ চেয়ার দিয়ে উজ্জ্বল কুমারকে আঘাত করেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা নিজ নিজ অনুসারীদের ডেকে আনলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে প্রধান ফটক এলাকায় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।।

‎‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, সহকারী প্রক্টরবৃন্দ এবং স্বাধীনতা হলের সহকারী প্রভোস্ট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ