আর্কাইভ
ads
logo

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ মে ২০২৬, ০৮:৪১ পি.এম
ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন

ads

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। সরকারের ওই সময়ের সব কার্যক্রম পর্যালোচনার জন্য একটি কমিশন গঠনেরও দাবি জানানো হয়েছে।

রোববার (১৭ মে) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী বৃহস্পতিবার (২১ মে) আদেশের দিন নির্ধারণ করেন। শুনানিতে রিটের পক্ষে আইনজীবী এম কে রহমান অংশ নেন এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানির পর সাংবাদিকদের এম কে রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।”

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে ওই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়।

রিট আবেদনকারী জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বলেন, “যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।”

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ