আর্কাইভ
ads
logo

নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৫ জুন ২০২৬, ০৬:৪৪ পি.এম
নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি দুই লাখ ৫২ হাজার টাকা।

ads

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার হলেও কোনো মাদক পাচারকারীকে আটক করা যায়নি।

শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তসংলগ্ন পোয়াবন এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় জামছড়ি সীমান্তের পোয়াবন এলাকার পাহাড়ি জঙ্গলে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ নজরে আসে। পরে ব্যাগ দুটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬১ পিসসহ মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ