রবিবার, 15 নভেম্বর 2026
সকল বিভাগ

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
ছবি: সংগৃহীত

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার সন্ধ্যায় ওভারপাস দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী বস্তুটি দেখতে পান বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

তিনি বলেন, লাল প্লাস্টিকে মোড়ানো বস্তুটির দুই পাশে তার সংযুক্ত থাকায় পথচারীরা সেটিকে বোমা বলে ধারণা করেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন।

ওসি নাজমুস সাকিব বলেন, “বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষজ্ঞ চেয়ে আবেদন করা হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”