মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

সুদানে ড্রোন হামলায় নিহত ২১, আহত ৪০

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। সোমবার সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক জানান, গত রাতের হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি।

শহরটির এক বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বাজারটিতে হামলা চালানো হয়। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। বিশেষ করে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সেখানে আসতেন।

নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে তারা খার্তুমভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও দেশটির সামরিক বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। এ যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে।

আরএসএফের নিয়ন্ত্রণে থাকা নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।