শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

ইতালিতে ১২ দফা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইতালির দক্ষিণ উপকূলে পরপর অন্তত ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতালির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে সিসিলি অঞ্চলের তিরেনিয়ান সাগরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০। ভূমিকম্পটির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মেসিনা ও পালেরমো এলাকায়। এ ছাড়া অন্য ১১টি ভূমিকম্পের প্রতিটির মাত্রা ছিল ৩ দশমিক ০-এর বেশি।

ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিলির সিভিল প্রোটেকশন প্রশাসন তাৎক্ষণিকভাবে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পালেরমো ও মেসিনা অঞ্চলের সব স্কুল খালি করে দেওয়া হয়। এমনকি ট্রাপানির একটি আদালত থেকেও বিচারক ও কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

আকস্মিক এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছর ইতালির নেপলস শহরে গত চার দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে একের পর এক ভূমিকম্প এবং সুনামির পূর্বাভাসের কারণে ইতালির উপকূলীয় এলাকাজুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে।